বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবাদি প্রাণীর বংশগতি ও জেনেটিক্স গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের উদ্যোগে অত্যাধুনিক ‘ইন ভিট্রো কালচার ও জিনোম এডিটিং’ ক্লিন ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ল্যাবটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উদ্বোধন শেষে তিনি ল্যাবের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন।

নাহিদ বিন রফিক (বরিশাল): ক্যাডার পরিবর্তনজনিত কারণে বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক মো. মুছা ইবনে সাঈদের বিদায় সংবর্ধনা আজ বরিশালের খামারবাড়ির হলরুমে অনুষ্ঠিত হয়। বিসিএস কৃষি অ্যাসোসিয়েসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

রাজধানী প্রতিবেদক: ভালোবাসা, আবেগ ও আজীবন বন্ধুত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৫তম ব্যাচের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। ১৯৮৫ থেকে ২০২৫ চার দশকের পথচলায় গড়ে ওঠা বন্ধনের সাক্ষী হয়ে শনিবার, ২৭ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন টিএসসি মিলনায়তনে মিলিত হন ব্যাচের সতীর্থরা। পরিবার-পরিজনসহ ৫৪টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য এই আনন্দঘন দিনে অংশ নিয়ে স্মৃতি, অনুভূতি আর ভালোবাসার বন্ধনকে নতুন করে উদযাপন করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: উত্তরাঞ্চলের তীব্র শীত মোকাবিলায় দুঃস্থ ও প্রান্তিক পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। অস্ট্রেলিয়ার 'অসি বাংলা স্মাইল'-এর অনুদানে এবং রোটারি ক্লাব অব ঢাকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম রাওলির সহযোগিতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:“শত বর্ষ শত প্রাণ ঐতিহ্য অম্লান” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের কেওয়াটখালীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ বছরের গৌরবময় পথচলা উদযাপন করতে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে স্কুল প্রাঙ্গণে এক অনন্য মিলনমেলায় অংশ নেন হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিবৃন্দ।

এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৬টায় রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের বার্ষিক সভা রাজশাহী সাধারণ গ্রন্থাগার, মিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ব্যাচের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।