
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একঝাঁক শিক্ষক ও কর্মকর্তা।

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন “আলোকিত মানুষ”। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি সংগঠনটির ধারাবাহিক সামাজিক উদ্যোগ ‘৭ম উষ্ণতা’ কর্মসূচির অংশ।

বাকৃবি প্রতিনিধি:পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘গো উইথ আশরাফুল আলম’-এর প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম পেয়েছেন এনভায়রনমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ (পরিবেশ উদ্ভাবনী পদক ২০২৫) ।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত ‘প্রজেক্ট লজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট (Workshop on project logical framework & project cycle management)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা আজ বুধবার শেষ হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য এই কর্মশালার আয়োজন করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘এমপিএইচ (মাস্টার অব পাবলিক হেলথ) কোর্স কারিকুলাম পর্যালোচনা এবং হালনাগাদকরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিক সমিতির সামনে থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সাইকেলটি চুরি হয়।

বাকৃবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্রের নতুন কমিটি গঠন করা হয়েছে।