এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন এর পক্ষ থেকে আজকে বিকাল ৪.০০ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী-দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সমাধিতে শ্রদ্ধান্জলী অর্পণ ও বিশেষ দোয়া করে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিডিএলএ এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ আফসার আলী, সভাপতি-শফিউল হোসেন আরিফ, মহাসচিব-শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক-মিজানুর রহমান, প্রাণিসম্পদ নন-ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব-রাজ্জাক সরদার সহ অন্যান্যরা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে উপজেলা পর্যায়ে ৫৪তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারী) বিকেলে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী করা হয়।

বাকৃবি প্রতিনিধি :গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের আগমনে সকাল থেকেই মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রঙ্গিন কাগজ, আলোকসজ্জা ও ব্যানারে সেজে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশের। বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের বরণ করে নেন ফুল ও কলম উপহার দিয়ে। নবীন শিক্ষার্থীদের উচ্ছাসও ছিলো চোখে পড়ার মতো।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) প্রকাশিত বার্ষিক স্মরণিকা ‘অন্বেষণ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।  আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে বার্ষিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে অদ্য ৬ জানুয়ারি রোজ মঙ্গলবার ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ৫ জানুয়ারি (সোমবার) সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।