
এগ্রিলাইফ২৪ ডটকম:আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ১১টায় স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ও ত্রিপলি বিভাগের সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথি প্রফেসর ড. খায়ের জাহান সোগরা ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও নবাগত ছাত্র ছাত্রীদের শুভকামনা জানিয়েছেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শোকবই খোলা হয়েছে। আজ ৫ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এই শোক বইয়ে স্বাক্ষর করার মধ্য দিয়ে শোক বইয়ে সকলের অনুভূতি ব্যক্ত করার জন্য উন্মুক্ত করেন।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক বই খোলা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এই শোক বই স্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাক্ষরের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের নয়টি কৃষি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা ২টায় কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে শুরু হয়। এ পরীক্ষায় মোট ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৫১ জন, যা উপস্থিতির হার ৯১ শতাংশ।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন প্রাণী হাসপাতাল, চিড়িয়াখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এ উপলক্ষ্যে রবিবার পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তর একটি ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রামের আয়োজন করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২টা থেকে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিকৃবিতে এ বছর ২২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ।