
এগ্রিলাইফ ডেস্ক: চিড়িয়াখানায় প্রাণিগুলোর প্রতি মানবিক আচরণ করা হয় না উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় চিড়িয়াখানাকে শুধু রাজস্ব বা বিনোদনের মানদণ্ড ভাবা উচিৎ হবেনা। চিড়িয়াখানা দেশের বিশেষ পরিচয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গেজেট পরিবর্তন না হওয়ায় হালদা নদীর উন্নয়নমূলক অনেক কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তাই হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে। তিনি বলেন, হালদা নদী রক্ষায় গেজেট সংশোধনের মাধ্যমে তামাক চাষ ও নদী দূষণ বন্ধ করা হবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় আয়োজিত “প্রি-সার্ভিস হ্যান্ডস-অন রেসিডেন্সি ট্রেনিং ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস”-এর সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং তা এ অঞ্চলের মানুষের দাবি।

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিড়িয়াখানায় থাকা প্রাণিগুলোর যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি প্রাণিদের প্রতি মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, চিড়িয়াখানার প্রাণিগুলোর যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের মাধ্যমে প্রাণিজগতে ইতিবাচক অবদান রাখতে হবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমাদের লক্ষ্য হবে বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা যায়। এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটির নয়, পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।”

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘পোলিওমুক্ত বিশ্ব’ গঠনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাব ও রাজশাহী আইপিএসএ (RIPSA)-এর যৌথ উদ্যোগে আজ একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।”