
এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF)-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন”-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ ২৫ এপ্রিল ২০২৬ এর পরিবর্তে সম্মেলনটি আগামী ২ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।
সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অনিবার্য কারণবশত এই পরিবর্তন আনা হয়েছে। সম্মেলনটি পূর্ব নির্ধারিত স্থানেই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের (Airport Road, Dhaka) লেভেল-১৪ এর সেলিব্রেশন হল-এ অনুষ্ঠিত হবে।
এই পরিবর্তনের ফলে অংশগ্রহণকারী, স্পনসর, সহ-আয়োজক, পার্টনার এবং উপস্থাপকদের সাময়িক অসুবিধার জন্য BSSF কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠকরা ভবিষ্যতেও সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
























