
এগ্রিলাইফ২৪ ডটকম:‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তরুণ বিজ্ঞানী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) আয়োজিত দুই দিনব্যাপী (৪-৫ এপ্রিল) ‘৬ষ্ঠ ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬’ (YSC) আজ রাজধানীতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণ বিজ্ঞানীদের বিশ্বসেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাথে পরিচিত করা এবং জাতীয় উন্নয়নে এর উদ্ভাবনী প্রয়োগে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সম্পাদক অধ্যাপক ইয়ারুল কবির। দেশ-বিদেশের প্রায় ৪০০-এরও বেশি গবেষক ও শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন।

বগুড়া প্রতিনিধি:বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (RDA)-এর পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এ. বি. এম. মাহবুব আলমকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন একটি বহির্বিভাগ (আউটপেশেন্ট) চিকিৎসা ইউনিটের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি হাসপাতালটিতে এই বহির্বিভাগ ইউনিটটি নির্মাণ করেছে।

Agrilife24.com:A workshop on Progress Review of BARI activities under Smallholder Agricultural Competitiveness Project (SACP) held at the seminar room of BARI (31 March 2026). The program was organized by the "Smallholder Agricultural Competitiveness Project (SACP)" of Seed Technology Division, Bangladesh Agricultural Research Institute (BARI).

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মো. এমদাদুল হক: আজ ৩১ মার্চ, মঙ্গলবার কৃষি তথ্য সার্ভিস রাজশাহী অঞ্চলের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আয়োজনে ‘‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণে কৃষি তথ্য সার্ভিসের কার্যকর ভূমিকা ও সম্ভাবনা” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: Bangladesh Society for Safe Food (BSSF)-এর ৮ম জাতীয় সায়েন্টিফিক কনফারেন্স উপলক্ষে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অর্গানাইজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে Dhaka Regency Hotel & Resort-এ অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৬।