
এগ্রিলাইফ২৪ ডটকম: স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেওয়া হচ্ছে সেখানে ডিমও যুক্ত করতে হবে। কেননা অনেক দারিদ্র ছেলে-মেয়ে পুষ্টির যোগান পায় না। সেক্ষেত্রে স্কুলের খাবার তালিকায় ডিম অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের অপুষ্টি দূরীকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজধানী প্রতিনিধি: আজ শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ তারিখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হলো ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’। দিবসটির গুরুত্ব অনুধাবন করে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগটির বিস্তাররোধ ও নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জরুরি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।

Agrilife24.com:Prof. Dr. Emdadul Haque Chowdhury, renowned poultry health expert and former Vice-Chancellor of Bangladesh Agricultural University (BAU), has been honored with the prestigious Hall of Fame Award at the 23rd World Veterinary Poultry Association (WVPA) Congress 2025. The global congress, themed "Sustainable Healthy Poultry for a Healthier World," is being held from October 6–10, 2025 at the Borneo Convention Centre Kuching (BCCK) in Sarawak, Malaysia.

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার আয়োজন উপভোগ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মহিষের দই বাংলাদেশের জিআই পণ্য হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে। মহিষ দেশের সম্পদ, কিন্তু দীর্ঘদিন অবহেলিত থেকেছে-এ অবহেলা যেন আর না হয়, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, মহিষের দুধ থেকে শুধু দই নয়, চিজসহ বিভিন্ন পণ্য উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হলে খামারিদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। এসব পণ্য রপ্তানিযোগ্য হিসেবেও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও মানবিক ভালোবাসার প্রতীক। দেবী দুর্গা পূজার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

রাজধানী প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অনুষদের দুই প্রখ্যাত ও শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আবিদুর রেজা (অবঃ), ডিপার্টমেন্ট অব এনিমেল নিউট্রিশন এবং প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ (অবঃ), ডিপার্টমেন্ট অব ডেইরী সায়েন্স এর ইন্তেকালে তাঁদের স্মরণে এক স্নিগ্ধ ও আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।