এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের আহ্বান জানিয়ে বলেছেন, স্থানীয় প্রজাতি এবং জীববৈচিত্র্য রক্ষা করা, কর্পোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এগ্রিলাইফ প্রতিনিধি: আর.আর.পি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান ১৬ জানুয়ারি ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় পাবনার ঈশ্বরদী উপজেলার সরইকান্দি, মুলাডুলি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা।

রাসেল উদ্দীন: চট্টগ্রাম দেশের বৃহৎ শিল্প ও বানিজ্যিক নগরী হিসাবে অর্থনীতির প্রাণ কেন্দ্র, দেশের আমদানী রূপ্তানীসহ ভোগ্য পণ্যের সিংহভাগ পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয় বিধায় চট্টগ্রামের ব্যবসায়ী ও ভোক্তাদের দীর্ঘদিনের দাবি ছিলো পণ্যের মান পরীক্ষায় একটি ল্যাব প্রতিষ্ঠা করা। ক্যাব চট্টগ্রাম ও চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ীদের দাবিও একটি মানসম্মত ল্যাব সুবিধা স্থাপন করা। যার মাধ্যমে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার পণ্যের মানের বিষয়ে সঠিক নির্ভূল তথ্য পাওয়া সহজ হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ছয় দিনব্যাপী “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬)। সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ করে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। প্রাণীর সুরক্ষা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বাকৃবি প্রতিনিধি: গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রস্তুত করা একটি পূর্ণাঙ্গ চিকিৎসা নির্দেশনা প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যাথলজি বিভাগ। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন "ইনভেস্টিগেশন অব লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) অ্যাফেক্টেড হার্ডস অ্যান্ড ফরম্যুলেশনস অব কন্ট্রোল স্ট্র্যাটেজিস" প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন। ওই প্রকল্প থেকেই চিকিৎসা নির্দেশনা তৈরি করা হয়েছে বলে জানান অধ্যাপক ড. রোখসানা পারভীন। তিনি প্রকল্পের লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এলএসডি প্রতিকার ও প্রতিরোধে গৃহীত কৌশলসমূহ তুলে ধরেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৃক্ষ রোপণ শুধু পরিবেশগত উদ্যোগ নয়; এটি গ্রামীণ সমাজের গভীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। তিনি বলেন গবেষণায় দেখা যায়, অনেক নারী সামাজিক নিরাপত্তার কথা ভেবেই বৃক্ষ লাগান।

এগ্রিলাইফ২৪ ডটকম:গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুবসমাজ ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভোটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পেকুয়া-এ "ভোটার এডুকেশন: যুব অরিয়েন্টেশন ও মক ভোটিং" এবং পহরচাদা জলদাশ পাড়া ও পেকুয়া শেখের কিল্লা ঘোনা পাড়ায় ”পথ নাটক” শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।