বাকৃবিতে নতুন সংঠন 'বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাব'

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক জ্ঞান প্রদান এবং উদ্যোক্তা হওয়ার মনোভাব সৃষ্টি লক্ষ্যে 'বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাব'(বিএইউবিসি) নামে নতুন একটি সংগঠনের উদ্বোধন ও আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

আজ সোমবার (২ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ক্লাবের উদ্বোধন করা হয়।

নব গঠিত ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোঃ সালাহ উদ্দীন পলাশ সহ অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

চতুর্থ বর্ষের হাসান জুবায়েরকে সদস্য সচিব করে ১৩ সদস্যের এই নতুন কমিটিতে রয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী ওয়াসিফ আনজুম, চতুর্থ বর্ষের মোঃ আবুল কালাম আজাদ ও নাফিসা আনজুম অবনী, তৃতীয় বর্ষের মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মাহির আল মুনতাকিম ও রাদ্বীনা খাতুন মুগ্ধ এবং দ্বিতীয় বর্ষের মোছাঃ কানিজ সুবর্ণা, আফসানা খান, আল শাহরিয়ার শোভন, তাসফিন আহমেদ শুভ, মুশফিকুর রহমান, মোসাঃ নুসরাত জাহান নুসা ও মাহবুবুন্নাহার সারা।

ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন,'প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত সকল বিষয়ে দক্ষতা অর্জন করা আবশ্যক। একজন সফল উদ্যোক্তা বা পেশাজীবী হতে হলে ভালো যোগাযোগ করার দক্ষতা থাকা একান্ত প্রয়োজন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে আরও দক্ষভাবে গড়ে তুলতে পারবে।'

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন,'পড়াশোনার পাশাপাশি ক্লাবের মাধ্যমে বিজনেস প্ল্যান ও প্র্যাকটিক্যাল বিজনেসের খুঁটিনাটি শেখার ওপর গুরুত্ব দিতে হবে। একটি ব্যবসা কেন সফল হলো বা কেন টিকে থাকতে পারল না তা বিশ্লেষণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিজনেস মানে শুধু প্রোডাক্ট সেল করা নয় বরং নিজের আইডিয়া সেল করাও একটি ব্যবসা এজন্য সময়ের সাথে তাল মিলিয়ে আপডেট থাকতে হবে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে করার মাধ্যমেই একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।'