এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের মৎস্য ও অ্যাকোয়াকালচার সেক্টরে এক উজ্জ্বল নক্ষত্রের নাম পুষ্টিবিদ সাইফি নাসির। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারো অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এবার অর্জন করেছেন জাপানিজ সোসাইটি অফ ফিশারিজ সায়েন্স (The Japanese Society of Fisheries Science-JSFS) এর মেম্বারশিপ। এটি শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের মৎস্য পুষ্টিবিদ ও গবেষকদের জন্য এক বিশাল সম্মান ও প্রেরণার প্রতীক। দেশের মৎস্য সেক্টরে তার অবদানের ফলে তাকে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সদস্য হিসেবে মনোনীত করে।

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত মিলনায়তনে এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ‘২২তম ইন্টার্নশিপ সনদ বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক জ্ঞান প্রদান এবং উদ্যোক্তা হওয়ার মনোভাব সৃষ্টি লক্ষ্যে 'বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাব'(বিএইউবিসি) নামে নতুন একটি সংগঠনের উদ্বোধন ও আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিকন্যা হলে অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় কৃষিকন্যা হলের রিডিংরুমে অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হিসাব শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে অটোমেশন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য ‘আর-বিগিনার লেভেল ‘(Training on R-Beginner Level for Associate Professors and Professors)’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।