
বাকৃবি প্রতিনিধিঃ 'স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে' এই বাক্যের অন্তর্নিহিত ভাবধারা যেন ধরা পড়লো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ প্রাঙ্গণে। প্রায় তিন দশক পেরিয়ে আসা বন্ধুত্ব, স্মৃতি আর বিশ্ববিদ্যালয় জীবনের টানে ছুটে এসেছেন দুর দুরন্ত থেকে। আনন্দ, আবেগ আর স্মৃতিচারণের নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।

এগ্রিলাইফ২৪ ডটকম: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ ফিডব্যাক, প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক পুনর্মিলনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিভিএসডব্লিউএ-বাকৃবি) এর ২০২৫–২০২৬ কার্যবর্ষের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার উদ্যোগে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেটে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাকৃবি প্রতিনিধিঃতিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজ বুধবার বিকেলে উপজেলার গয়নাকুড়ি গ্রামে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম–১০ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সাঈদ আল নোমান-এর পৃষ্ঠপোষকতায় এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (এগ্রি), চট্টগ্রাম চ্যাপ্টার-এর আয়োজনে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI), খুলশী, চট্টগ্রাম প্রাঙ্গণে কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে জলাতঙ্কের টিকাদান ও হেলথ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক ও জনকল্যাণমূলক এই উদ্যোগটির নাম ছিল “গড়ি প্রাণীর যত্নে মানবিক বাংলাদেশ”।