এগ্রিলাইফ২৪ ডটকম: শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং কক্সবাজারভিত্তিক জাতীয় বেসরকারি সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং শেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. মো: কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সিকৃবি প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিক্ষক হেনস্তার ঘটনার প্রতিবাদ এবং বিচারিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট আমলের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের ব্যানারে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রফেসর ড. মো: এমদাদুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. শাহানা বেগমের উপস্থাপনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে "Annual Get-Together, Internship Feedback and Award Gala-2026"। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক এবং দেশের মৎস্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

বাকৃবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। এসময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনও দাবি করা হয়। 

Agrilife24.com:Mobile operator Robi Axiata PLC partnered with PUBG Mobile Rising Star, a grassroots-level competitive tournament organised by the popular mobile game PUBG Mobile, as part of its ongoing engagement with Bangladesh's gaming community.

বাকৃবি প্রতিনিধিঃউপজেলা, জেলা ও উপ-অঞ্চলীয় পর্যায় অতিক্রম করে জাতীয় ক্রীড়াঙ্গনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কেবি স্কুল) শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করে স্কুলটি।

এগ্রিলাইফ২৪ ডটকম: শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, উন্নত জীবনমান উপভোগ করতে হলে সুস্থ শরীর ও চাপমুক্ত মন অপরিহার্য। রবিবার (১৮ জানুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ (ছাত্র-ছাত্রী) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।