
বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিকন্যা হলে অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় কৃষিকন্যা হলের রিডিংরুমে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য ‘আর-বিগিনার লেভেল ‘(Training on R-Beginner Level for Associate Professors and Professors)’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

নাহিদ বিন রফিক (বরিশাল): প্রফেসর ড. মো. রুবেল মাহমুদ সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন গবেষক। এই পদে যোগদানের ফলে তিনি বিভাগীয় আধুনিক গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।

বাকৃবি প্রতিনিধি: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ৩১ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাকৃবি প্রতিনিধিঃ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৬তম ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০২০-২০২১) মেধাবী শিক্ষার্থী উপমা দত্তের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

বাকৃবি প্রতিনিধিঃআগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি বাস বরাদ্দের আবেদন জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ।