
শেকৃবি প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক। পতাকা উত্তোলন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ৭টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন-এর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ আরফান আলী, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দীন এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
























