এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর (রবিবার) গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সিকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম:শহিদ বুদ্ধিজীবী, সিলেট মুক্ত এবং মহান বিজয় দিবস-এই তিনটি ঐতিহাসিক ও গৌরবময় দিবস আমাদের জাতীয় জীবনে গভীর তাৎপর্যে সমুজ্জ্বল। ডিসেম্বরের প্রতিটি দিনই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির অকুতভয় সংগ্রাম, অপরিসীম ত্যাগ, অদম্য মনোবল এবং জাতি গঠনের অমর প্রত্যয়। এই মহিমান্বিত মাসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহিদ বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, সংগ্রামী মানুষ ও গর্বিত সন্তানদের, আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের স্বাধীন বাংলাদেশ।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সাংবাদিকতায় সক্ষমতা উন্নয়নে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, পুষ্পাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ও বাকৃবি শিক্ষক সমিতি।

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ আইকিউএসি আয়োজিত “Experimental Data Analysis Using ‘R’ Software” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের ৫ম তলার কনফারেন্স রুমে চলমান এ প্রশিক্ষণ তদারকি করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী।

বাকৃবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তার দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।

Agrilife24.com: SAARC Agriculture Centre (SAC) has opened its new SAC Book Corner at the University of Peradeniya in Sri Lanka, marking a fresh step in regional academic collaboration. The inauguration took place on Friday (12 December 2025) and was led by Prof. D K N G Pushpakumara, Director of the Postgraduate Institute of Agriculture (PGIA) at the University of Peradeniya. He commended the initiative, noting that it would enrich academic engagement and broaden opportunities for students and researchers across South Asia.