
এগ্রিলাইফ২৪ ডটকম: আর্ন্তজাতিক দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কর্তৃক বাংলাদেশে জীবাশ্ম জ্বালানী ভিত্তিক প্রকল্প বিশেষ করে ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরোধিতা করেছে পরিবেশ সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামেও বেসরকারী উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক) এবং বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভলপমেন্ট) এর সমন্বিত উদ্যোগে এডিবির ৫৮তম বার্ষিক সভার পূর্বে জ্বীবাশ্ম স্বালানীতে বিনিয়োগ না করার দাবিতে চট্টগ্রামে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। ২৯ এপ্রিল ২০২৫ইং নগরীর কর্নফুলী মইজ্যাটেকে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় উপরোক্ত দাবি জানানো হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ ২০২৫ সালেও চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: "World Veterinary Day 2025" উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কতৃক আয়োজিত একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় কেআইবিতে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ডা.আব্দুর রহিম, সহসভাপতি, ভ্যাব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.শফিউল আহাদ সরদার (স্বপন), আহ্বায়ক, বিভিএ, সঞ্চালনায় ছিলেন ডা.কবির উদ্দিন আহমেদ মহাসচিব, ভ্যাব।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষির উন্নতি হয়েছে সত্যি, কিন্তু একই সাথে আমরা গোখাদ্য নষ্ট করেছি। গরুর, তথা প্রাণিকূলের নিজের খাবারের পছন্দ-অপছন্দ আছে। খামারিদের অভিব্যক্তির সাথে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, গোখাদ্য কখনও বাণিজ্যিক কোম্পানিগুলোর মুনাফার জায়গা হতে পারে না। সেই জায়গা থেকে বিএলআরআই নেপিয়ার নিয়ে, ঘাসভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে, ঘাস উৎপাদনের জায়গা পর্যাপ্ত নয়। তাই আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এগ্রিলাইফ প্রতিবেদক: আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান ও আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে এই আয়োজনে দেশের বিভিন্ন ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্তি, বুদ্ধিমত্তা ও তিার্কিক শৈলীর এক চমৎকার প্রদর্শন দেখা যাবে।

এগ্রিলাইফ ডেস্ক: ২৮ এপ্রিল ২০২৫, সোমবার সকাল ১০:০০টায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের উদ্যোগে রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।

এগ্রিলাইফ প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের পথ চলার এক যুগপূর্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ এপ্রিল আয়োজিত হতে যাচ্ছে দেশের মৎস্য খাতের অন্যতম বৃহৎ আয়োজন “সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫”। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে দেশ-বিদেশের আগ্রহ ও উৎসাহের ঢল।

বিশেষ প্রতিনিধি: "পুষ্টিরাজ" ব্র্যান্ডের ফিড আজ দেশের সকল শ্রেণীর খামারীদের জন্য আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। উন্নত মানের কাঁচামাল, অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত এই ফিড খামারিদের উৎপাদনশীলতা ও লাভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরমান ফিড মিলের ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়া দেশের শীর্ষস্থানীয় ফিডমিলগুলোর মধ্যে অন্যতম, যা "পুষ্টিরাজ"-কে এনে দিয়েছে সেরা মানের স্বীকৃতি।