এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা সমান গুরুত্ব পাবে। আজ ১৪ জানুয়ারি (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ওয়াল ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাজ্জাতুল ইসলাম শাওন, গাকৃবি প্রতিনিধি:গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক সংগঠন এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার নামে পরিচিত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬ এর গ্র্যান্ড ফিনালে। গাকৃবিতে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান উদ্ভাবনই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নূরুল হক। তিনি আজ সোমবার সকালে সিভাসু’র ট্রেজারার হিসেবে যোগদান করেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের ১১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৫২.২২-১৭ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক এই আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচা‌র্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সুবিধাসমূহ ভোগ করে শিক্ষার্থীরা একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’ সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের সর্বকনিষ্ঠ 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ এটিএম খালেদের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।