
এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, কৃষি শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব দিবে সিকৃবি’র শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকবৃন্দ। তিনি বলেন, সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হলে সরকারী-বেসরকারী পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। ১৮ জানুয়ারি (রবিবার) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপে খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী সিকৃবি’র মেধাবী শিক্ষার্থী রিদিমা আক্তার রিয়া ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে সিলেট নগরীর হোটেল মেট্রা ইন্টান্যাশনাল এর সম্মেলন কক্ষে সিলেট অঞ্চলে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধি:"দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকে অটুট" এই মন্ত্র ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এর ছেলেদের ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ঈসা খাঁ হল এবং সুলতানা রাজিয়া হল।

এগ্রিলাইফ২৪ ডটকম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সকাল সাড়ে ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: বরিশাল বিভাগীয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কল্যাণ সমিতির উদ্যোগে “বার্ষিক বনভোজন ২০২৬” অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবর (১৬ জানুয়ারী) গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যান উন্নয়ন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

শেকৃবি প্রতিনিধি: শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘Ace the Interview’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা ও ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম। সিটি ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।