
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাকিব আহমেদ মনোনীত হয়েছেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: এগ্রিকালচারিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচাআরডিএস), বাকৃবি ইউনিট ওই কর্মসূচির আয়োজন করে।

Agrilife24.com:The Agriculturalists Association of Bangladesh (AAB) and the NARS Scientists Association of Bangladesh (NARSSAB) held a cordial exchange and consultation meeting on 10 December 2025 at Seminar Room–1 of the Bangladesh Agricultural Research Council (BARC), Farmgate, Dhaka. Senior leaders of AAB attended the event, where scientists from twelve national agricultural research institutions participated and shared constructive insights.

বাকৃবি প্রতিনিধি: বর্তমান দেশে শিক্ষার্থীদের মধ্যে মানসিক রোগের প্রাদুর্ভাব বাড়ছে। দেশের প্রতি দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মাদকাসক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। এ ছাড়া আত্মবিশ্বাসহীনতার কারণে আত্মহত্যার হারও বৃদ্ধি পাচ্ছে। তবে বয়স্কদের ক্ষেত্রে প্রতি ১০০ জনের মধ্যে ২০ জন মানসিক রোগে ভুগছেন। প্রতিদিনই এই রোগীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়ছে না।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) কোর্সের নতুন কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়া আটকে থাকায় শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ১৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করার দুই মাস পার হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই কোর্স কারিকুলাম প্রণয়নের দাবি জানান তারা।

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিকৃবি জুলাই চত্ত্বরে গিয়ে শেষ হয়।