
সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দুই দিন ব্যাপী ২০২৫-২৬ অর্থ বছরের গবেষনা প্রকল্প বিশেষজ্ঞ মুল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করে আজ ৪ মার্চ (বুধবার) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রফেসর ড. ইকবাল হোসেন কনফারেন্স রুমে ২২তম রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সমীরণ বিশ্বাস: বাংলাদেশে আম শুধু একটি ফল নয়, এটি অর্থনীতি, কৃষি এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। চলতি মৌসুমে অনেক জেলায় রেকর্ড পরিমাণ মুকুল এসেছে, যা একটি সম্ভাবনাময় উৎপাদন বছরের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, নওগাঁ, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গাছভর্তি মুকুল কৃষকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। অনুকূল আবহাওয়া, উন্নত চারা, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক বাগান পরিচর্যার ফলে ফলন বৃদ্ধির সম্ভাবনা জোরদার হয়েছে। তবে রেকর্ড মুকুল মানেই রেকর্ড রপ্তানি নয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, মান নিয়ন্ত্রণ, এমআরএল (Maximum Residue Limit) মানদণ্ড পূরণ, হট ওয়াটার ট্রিটমেন্ট সুবিধার ঘাটতি এবং শীতল সরবরাহ চেইনের সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশের জন্য মানসম্মত প্যাকেজিং, ট্রেসেবিলিটি এবং দ্রুত পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষিবিদ অঞ্জন মজুমদারঃবাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সড়ক, সেতু, আবাসন, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র কিংবা কৃষিভিত্তিক বাণিজ্যিক কমপ্লেক্স নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে কিন্তু একটি মৌলিক প্রশ্ন এখন সময়ের দাবি: উন্নয়নের এই গতি কি পরিবেশের ভারসাম্য রক্ষা করছে?

মিজানুর রহমান, বগুড়া:দূর থেকে দেখলে মনে হবে তপ্ত বালিয়াড়ি পেরিয়ে এক দুরন্ত যুবক এগিয়ে চলেছেন মাইলের পর মাইল। সামনে থেকে পথ দেখাচ্ছেন, সঙ্গে নিচ্ছেন নতুন প্রজন্মকে। অথচ তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালে। কিন্তু কাজ থেকে অবসর নেননি এক দিনের জন্যও। কর্মই তার তারুণ্যের উৎস, আর মানুষের জন্য কাজ করাই তার জীবনের প্রধান অনুপ্রেরণা।

সমীরণ বিশ্বাস:খাদ্য নিরাপত্তা আজ বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, কৃষিজমি সংকোচন, শ্রম সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধি, সব মিলিয়ে কৃষি এখন এক জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় প্রযুক্তিনির্ভর কৃষি বা স্মার্ট কৃষি শুধু একটি বিকল্প নয়, বরং ভবিষ্যতের অপরিহার্য পথ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন, (IoT), সেন্সর প্রযুক্তি, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল সাপ্লাই চেইনের সমন্বিত ব্যবহার কৃষিকে নতুন যুগে প্রবেশ করাচ্ছে। বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে প্রযুক্তিনির্ভর কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতের কৃষি ব্যবস্থাকে আরও দক্ষ, লাভজনক ও টেকসই করতে সহায়তা করবে।

এগ্রিলাইফ২৪ ডটকম প্রতিবেদক:বাংলাদেশের মৎস্য ও অ্যাকোয়াকালচার সেক্টরে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিশ প্যাথলজিস্টস বা European Association of Fish Pathologists (EAFP)-এর সদস্য পদ অর্জন করেছেন দেশের খ্যাতিমান মৎস্য পুষ্টিবিদ সাইফি নাসি। বাংলাদেশের মৎস্য পুষ্টিবিদ, গবেষক ও পেশাজীবীদের জন্য এক অনন্য সম্মান ও অনুপ্রেরণা।