
সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দুই দিন ব্যাপী ২০২৫-২৬ অর্থ বছরের গবেষনা প্রকল্প বিশেষজ্ঞ মুল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করে আজ ৪ মার্চ (বুধবার) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রফেসর ড. ইকবাল হোসেন কনফারেন্স রুমে ২২তম রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২৬ অর্থ বছরে ১২০ টি গবেষণা প্রকল্প হতে ১ বছর মেয়াদী ৭৩ টি এবং ৩ বছর মেয়াদী ২০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রকল্প সমুহ বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আধুনিক কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা যায়।
























