
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আশরাফুল হক হল সংলগ্ন খেলার মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন হল মসজিদের ইমাম, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন,অফিস সম্পাদক ইউনুস বিন হোসাইন, প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক শিবলী সাদীসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত কুইজ প্রতিযোগিতা'২৬ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সেরা তিনজন করে মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়।
এসময় বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। ৩০ দিনের এই ছোট যাত্রায় আমরা নিজেদেরকে আল্লাহ জন্য বরাদ্দ রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত আমাদের বিকল্প কোনো পাথেয় নাই। নিজেদের আমল আখলাক ইসলামী গড়নে সাজিয়ে তুলতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, এসবের পাশাপাশি ইসলামী সংস্কৃতি সুন্দরভাবে পালন করতে হবে। তারই ধারাবাহিকতায় উপস্থিত সকলকে এ ইফতার আয়োজন। পরিবার থেকে দূর ক্যাম্পাসে থাকায় অভাববোধ অনেক তীব্র আকার ধারন করে। সকলে মিলে ইফতারের করার মাধ্যমে পরিবারের অভাববোধ কিছুটা ঘোচাবে। ক্যাম্পাসে ইতিবাচক ও শিক্ষাবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সামনে আরও থাকবে ইনশাআল্লাহ্।
























