আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশের মৎস্য সেক্টরঃEAFP-এর সদস্য পদ পেলেন পুষ্টিবিদ সাইফি নাসির

এগ্রিলাইফ২৪ ডটকম প্রতিবেদক:বাংলাদেশের মৎস্য ও অ্যাকোয়াকালচার সেক্টরে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিশ প্যাথলজিস্টস বা European Association of Fish Pathologists (EAFP)-এর সদস্য পদ অর্জন করেছেন দেশের খ্যাতিমান মৎস্য পুষ্টিবিদ সাইফি নাসি। বাংলাদেশের মৎস্য পুষ্টিবিদ, গবেষক ও পেশাজীবীদের জন্য এক অনন্য সম্মান ও অনুপ্রেরণা।

১৯৭৯ সালের ২৫ অক্টোবর জার্মানির মিউনিখে প্রতিষ্ঠিত EAFP একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা মাছ ও জলজ প্রাণীর রোগ, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং অ্যাকোয়াকালচার উন্নয়নে গবেষণা ও জ্ঞান বিনিময়ের জন্য কাজ করে আসছে। ইউরোপসহ বিশ্বজুড়ে মৎস্য বিজ্ঞানী, ভেটেরিনারিয়ান, মাইক্রোবায়োলজিস্ট ও অ্যাকোয়াকালচার বিশেষজ্ঞদের মধ্যে গবেষণার সমন্বয় ও সহযোগিতাই এই সংস্থার মূল লক্ষ্য। বর্তমানে ৪৫টি দেশের ৮০০’র বেশি সদস্য এবং ৩৭টি সক্রিয় শাখা নিয়ে EAFP মাছ ও শেলফিশ প্যাথলজির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী সংগঠন।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) EAFP-এর জেনারেল সেক্রেটারি Jerko Hrabar, PhD স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে পুষ্টিবিদ সাইফি নাসিরের সদস্যপদ নিশ্চিত করা হয়। তাঁর দীর্ঘদিনের গবেষণা, পেশাগত দক্ষতা এবং মৎস্য পুষ্টি ও ফিড উন্নয়নে বাস্তব অবদান এই স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কর্মজীবনে সাইফি নাসির বর্তমানে দেশের স্বনামধন্য KGS Group-এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিশ ফিড) হিসেবে ঢাকা হেড অফিসে কর্মরত আছেন। মৎস্য ফিড ফর্মুলেশন, পুষ্টি ব্যবস্থাপনা এবং টেকসই অ্যাকোয়াকালচার উন্নয়নে তাঁর কাজ দেশের মৎস্য সেক্টরে ইতোমধ্যেই সুপরিচিত।

এছাড়াও পুষ্টিবিদ সাইফি নাসির দেশ-বিদেশের একাধিক মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য। তিনি ফিশারীজ সোসাইটি অব বাংলাদেশ (FSB),নেপাল ফিশারীজ সোসাইটি (NFS), নাইজেরিয়া ফিশারীজ সোসাইটি (NFS), বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন (BTF), সোসাইটি ফর ফ্রেশওয়াটার সায়েন্স (SFS) এবং জাপানিজ সোসাইটি অফ ফিশারিজ সায়েন্স (JSFS)-এর সঙ্গে যুক্ত রয়েছেন। এসব আন্তর্জাতিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মে তাঁর সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের মৎস্য গবেষণা ও পুষ্টি খাতকে বিশ্ব দরবারে আরও দৃশ্যমান করে তুলছে।

সব মিলিয়ে, EAFP-এর সদস্যপদ অর্জনের মাধ্যমে পুষ্টিবিদ সাইফি নাসির আবারও প্রমাণ করলেনবাংলাদেশের মৎস্য সেক্টরে দক্ষতা, গবেষণা ও নিষ্ঠা থাকলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের মৎস্য পুষ্টিবিদ ও গবেষকদের জন্য নিঃসন্দেহে এক শক্তিশালী প্রেরণা।