
এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র, সৈয়দপুর, নীলফামারী আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। পাশাপাশি এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য কর্মশালার আয়োজন করা হয়। ইনস্টিটিউটের চলমান পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালাটি আয়োজন করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াসমূহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যা মানব সম্পদের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। মানুষ এবং গবাদি প্রাণী পাশাপাশি থাকলে প্রাণিসম্পদে ক্ষতিকর কিছু ব্যবহার করা হলে তা মানুষের শরীরে ফেরত আসার সম্ভবা তৈরি হয়। তাই আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহারে সচেতন হতে হবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হলে গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। বড় খামারিদের মাধ্যমে নয়, বরং গ্রামবাংলার নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় পুষ্টি চাহিদা পূরণ হবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শুধু খাদ্যের প্রাচুর্য নয়, আমাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে হবে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে হলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। বিশ্ব এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি কৃষি খাতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালা এলাকায় নদী পরিদর্শনকালে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাছ আহরণের দায়ে ৫ জন জেলেকে আটক করে।

বাকৃবি প্রতিনিধি:ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের (এইচ এইচ সি) উদ্যোগে তরুণীদের জন্য ৮ দিনব্যাপী মার্শাল-আর্টস আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, বাংলাদেশের মৎস্য খাত আমাদের জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকার অন্যতম উৎস। সাসটেইনেবল ফিশারিজ বিষয়টি শুধু একাডেমিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের জাতীয় উন্নয়ন কৌশলেরও অবিচ্ছেদ্য অংশ।সময় এসেছে আমাদের মাছের জাত উন্নয়ন, আহরণ ও বিপণন পদ্ধতিতে পরিবর্তন আনার। আধুনিক গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের মাছের উৎপাদন ও মান উন্নত করতে হবে।দুঃখজনক হলেও সত্য, শিল্পাঞ্চল ও নগরায়ণের কারণে আমাদের জলাশয়, নদী ও হাওর এলাকায় মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাছ সংরক্ষণ আইন আছে, তবে এর আরও কঠোর প্রয়োগ প্রয়োজন। কেবল আইন করলেই চলবে না, এর বাস্তবায়নে প্রশাসন, স্থানীয় সরকার এবং জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরী। জনগণের প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাছের উৎপাদন করা দরকার। এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় করতে হবে। মৎস্য, পরিবেশ, পানি উন্নয়ন ও কৃষি সংশ্লিষ্ট সকলকেই একসাথে কাজ না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবেনা।

Agrilife24.com, Dhaka: A day-long seminar titled “Journalist Orientation Workshop on Pesticide Risk Reduction” was held on 09 September 2025 at the BARC Auditorium 1, BARC Complex, Farmgate, Dhaka. The event was organized by the Plant Protection Wing (PPW) of the Department of Agricultural Extension (DAE), Ministry of Agriculture, in collaboration with CABI PlantwisePlus, Bangladesh.