
এগ্রিলাইফ২৪ ডটকম:ব্র্যাক এআইএসপিদের মাঝে বিএলএস সাধারন ও আজীবন সদস্য কার্ড বিতরণ গতকাল ১২ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের প্রশিক্ষণপ্রাপ্তদের মাধ্যমে এই কার্ড বিতরণ করা হয়, যেখানে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ কার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলএস-এর সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরকার, সহ-সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং ডা. আল হেলাল মন্ডল (ব্র্যাক ভেটেরিনারি সার্জন)।
উপস্থিত নেতারা বিএলএস-এর আসন্ন নভেম্বরে ষষ্ঠ বিএলএস লাইভস্টক অ্যাওয়ার্ড সেমিনার এবং লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি মেলা-২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামী দিনগুলিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্ভাবন ও উদ্যোক্তা সৃষ্টিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা আরও জানান, এই সেমিনার ও মেলা প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেবে, যা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে নবগৃহীত সদস্যদের উদ্দেশে বিএলএস নেতারা বলেন, "আপনাদের হাতে সদস্যপদ কার্ড শুধু একটি পরিচয় নয়, এটি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অঙ্গীকারের প্রতীক। আমরা আশাবাদী, আগামী বিএলএস লাইভস্টক অ্যাওয়ার্ড সেমিনার ও মেলা ২০২৬ সবার অংশগ্রহণে এক মাইলফলক হয়ে উঠবে।"
বিএলএস সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরকার বলেন, "ব্র্যাক প্রশিক্ষণার্থীদের মাধ্যমে সদস্য কার্ড বিতরণ প্রাণিসম্পদ খাতে নেতৃত্ব বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা সবাইকে আগামী সেমিনার ও মেলায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, ষষ্ঠ বিএলএস লাইভস্টক অ্যাওয়ার্ড সেমিনার ও লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি মেলা ২০২৬ আগামী ১৫ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে, যেখানে দেশের শীর্ষ প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও গবেষকেরা অংশ নিবেন ।
























