তানভীর ও ইসরাতের নেতৃ‌ত্বে বাকৃ‌বির সাংবা‌দিক স‌মি‌তি

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্ট পত্রিকার প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি ইসরাত জাহান।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো. হাবিবুর রহমান রনি এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কৃষিবিদ ড. জহিরুল হক এবং শাহীদুজ্জামান সাগর।

ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমান উল্লাহ (আমার দেশ) এবং যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ হোসাইন (সম‌য়ের কন্ঠস্বর )।

এছাড়া কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন, কোষাধ্যক্ষ সুমন গাজী (কালের কণ্ঠ) , দপ্তর সম্পাদক সাঈদা জাহান খুকী (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম সিদ্দিকা (ক্যাম্পাস ২৪), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেরাজ হোসেন ইমন (দৈনিক বর্তমান বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ (সংবাদ পরিক্রমা)।

আরও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাইয়্যেদা গালিব রুহী (ডেইলি দর্পণ), তাহমিনা সোনিয়া (অগ্রযাত্রা প্রতিদিন) ও সাকিব আল তানিউল করিম জীম (বাংলাদেশ সংবাদ সংস্থা)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও আতিকুর রহমান(দৈনিক বাংলা)।