
এগ্রিলাইফ২৪ ডটকমঃ প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ রবিবার (১২ এপ্রিল) মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত ফুল ও শুভেচ্ছা কার্ড প্রদান করে নবনিযুক্ত মহাপরিচালককে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লজিস্টিকস), মোঃ রনিসুজ্জামান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এবং অ্যাডভোকেট জহির (সিনিয়র লিগাল কাউন্সিলর)।
সাক্ষাৎকালে নবনিযুক্ত মহাপরিচালক প্রাণিসম্পদ খাতে স্কয়ার এগ্রোভেট ডিভিশনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ খাতের অগ্রগতিতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে স্কয়ারের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশিত।
অপরদিকে, স্কয়ারের প্রতিনিধিদল নবনিযুক্ত মহাপরিচালকের নেতৃত্বে প্রাণিসম্পদ খাত আরও গতিশীল ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, দক্ষ নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় দেশের প্রাণিজ সম্পদ খাত আগামী দিনে আরও এগিয়ে যাবে।
























