মোঃ গোলাম আরিফ:বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০৩ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাগণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩০ মার্চ সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা’র খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল।

সমীরণ বিশ্বাস:শুধু মাটিতে গাছ লাগালেই কি ভালো ফলন পাওয়া যায় ? এই প্রশ্নটি আমাদের অনেকেরই মনে আসে। বাস্তবতা হলো, শুধু মাটি থাকলেই গাছ সুস্থভাবে বেড়ে ওঠে না। অনেক সময় দেখা যায় গাছ ঠিকমতো বড় হয় না, পাতা হলুদ হয়ে যায়, ফুল-ফল কম ধরে বা একেবারেই ধরে না। এর পেছনে প্রধান কারণ হলো গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি। গাছ যেমন মানুষের মতোই জীবন্ত, তেমনি তারও সুষম খাদ্যের প্রয়োজন হয়। মাটি গাছকে একটি ভিত্তি দেয়, কিন্তু সঠিক পুষ্টি সরবরাহ না হলে গাছ তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী বৃদ্ধি পায় না। তাই মাটির পাশাপাশি সঠিক অনুখাদ্য বা Plant Nutrient ব্যবহারের গুরুত্ব অপরিসীম।

সমীরণ বিশ্বাস:বিশ্বে সাইট্রাস (লেবুজাতীয় ফল লেবু, কমলা এবং মাল্টা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল। উৎপাদনের দিক থেকে পৃথিবীর ফলগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকে এ ফলের স্থান প্রথম। বাংলাদেশের আবহাওয়া লেবুজাতীয় ফল (বিশেষ করে এলাচিলেবু, কাগজিলেবু, জাম্বুরা, কমলা এবং মাল্টা বেশি ভালো হয়) উৎপাদনের জন্য খুবই উপযোগী। এ দেশে লেবুজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ৪০ হাজার মেট্রিক টন। আমাদের দৈনন্দিন জীবনে লেবু একটি অত্যাবশ্যকীয় ফল। যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এমনকি শরবত তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে।

সমীরণ বিশ্বাস:কলা বিশ্বের প্রায় সব দেশেই উৎপাদিত হয় এবং সারা বছরই এর ফল পাওয়া যায়। বাংলাদেশেও কলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল ফসল। দেশে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে কলার চাষ হয়, যেখান থেকে বছরে প্রায় সাত লাখ টন ফল উৎপাদিত হয়। মোট ফল উৎপাদনের প্রায় ৪২ শতাংশই আসে কলা থেকে। উৎপাদনের দিক থেকে দেশে কলার অবস্থান প্রথম হলেও আবাদি জমির পরিমাণের দিক থেকে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারেও কলার গুরুত্ব অনেক। বিশ্ব ফল বাণিজ্যে কলার স্থান দ্বিতীয়, যেখানে লেবুজাতীয় ফল, যেমন কমলা ও মাল্টার পরেই এর অবস্থান। বিশ্বের অনেক দেশ কলা রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কিন্তু বাংলাদেশে কলার উৎপাদন, গুণগত মান এবং প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে এই সম্ভাবনাময় খাত থেকে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করা যাচ্ছে না। ফলে দেশের কৃষকরা মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যেই কলা উৎপাদন করে থাকেন। তাছাড়া, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক কৃষক প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হন। এই প্রেক্ষাপটে, কলার একটি মারাত্মক রোগ, পানামা (Panama) রোগ, সম্পর্কে ধারণা এবং এর প্রতিকারমূলক করণীয় বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এখানে সেই বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো।

এগ্রিলাইফ২৪ ডটকমঃপবিত্র ঈদ উপলক্ষে সারা দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো, যাতে উৎসবের আনন্দ আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। এই বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা অপো স্মার্টফোন ক্রয়ের সময় এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছে একেবারে নতুন অপো এ৬এস প্রো।

এগ্রিলাইফ প্রতিবেদক: আধুনিক অ্যাকোয়াকালচারে টরিন (Taurine) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা মাছের দ্রুত বৃদ্ধি, উন্নত ফিড ব্যবহারের দক্ষতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্তমানে ফিশমিলের পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহার বাড়ার কারণে মাছের খাদ্যে টরিন যোগ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন পুষ্টিবিদ সাইফি নাসির।

এগ্রিলাইফ২৪ ডটকম:: ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য অনন্য কনটেন্ট এবং প্রিমিয়াম বিনোদনের আকর্ষণীয় অফার চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এজন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে কোম্পানিটি। চুক্তির আওতায় সহজ সাবস্ক্রিপশন এবং সাশ্রয়ী মূল্যে চরকির জনপ্রিয় সিনেমা, অরিজিনাল সিরিজ এবং বিশেষ ঈদ রিলিজ উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা।