এগ্রিলাইফ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সকল অনুমোদন স্থগিতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএফইএ)। সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোনো ধরনের অংশীজন পরামর্শ ছাড়াই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে, যা হিমায়িত চিংড়ি ও মৎস্য রপ্তানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের ফটোগ্রাফারদের ক্ষমতায়নের লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব।

এগ্রিলাইফ২৪ ডটকম: বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। যারা দীর্ঘদিন ধরে একই স্মার্টফোন ব্যবহার করতে চান, সঙ্গে চান প্রিমিয়াম ও স্টাইলিশ লুক, সফটওয়্যার আপডেট এবং অধিক পারফরম্যান্স তাদের জন্যই নোট এজ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি এবং গবাদিপশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি খাতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।