
রাজধানী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের মহান বার্তা নিয়ে আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকার ঢাকা রিজেন্সিতে এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইব্রাটাস ট্রেডিং। প্রায় ৮০০ জন ব্যবসায়িক অংশীদার, খ্যাতিমান ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় সৌহার্দ্য ও অনুপ্রেরণার এক মিলনমেলায়।
অনুষ্ঠানের শুরুতেই উত্তরা ৭ নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রাঞ্জল আলোচনা করেন। তিনি রমজানকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিক উন্নতির এক অপূর্ব সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে সততা, নৈতিকতা ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আস্থা ফিডের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন খান তাঁদের বক্তব্যে অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, "রমজানের এই শিক্ষা আমাদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করবে। আমরা একসঙ্গে এগিয়ে যাব, একে অপরের পাশে থাকব, আর উন্নত ভবিষ্যৎ গড়ে তুলব।" তাঁরা আরও উল্লেখ করেন যে, ফিড ও প্রাণিজ আমিষ শিল্প কেবল ব্যবসার জন্যই নয়, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সরবরাহেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এই মহতী আয়োজনে আস্থা ফিড ইন্ডাসট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পরিচালকগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করেন। আয়োজকরা প্রতি বছর এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন, যা ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধকে প্রসারিত করে এবং বিভিন্ন সেক্টরের কর্মরত মানুষদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এই ধারাবাহিক আয়োজন সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
























