দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো : জুলফিকার আলীঃ কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দোয়ারাবাজার, সুনামগঞ্জ এর সহযোগিতায় ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ দোয়ারাবাজার, কৃষক প্রশিক্ষণ হলরুমে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের হাওর অঞ্চলে জন্য উপযোগী জলবায়ু সহিঞ্চু ফসলের জাত ও প্রযুক্তির পরিচিতি; বিনা উদ্ভাবিত জলবায়ু সহিঞ্চু ফসলের জাত ও প্রযুক্তির পরিচিতি; কৃষি বিষয়ক ওয়েবসাইড ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার; আকস্মিক বন্যা ও বজ্রপাতে কৃষকের করণীয়; তাপপ্রবাহে ফসল ও কৃষকের সুরক্ষায় করণীয়, সমসাময়িক দুর্যোগ পরিস্থিতিতে বিষয়ের উপর তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি অফিসার (অ.দা), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ; কৃষিবিদ ফাহমিদা আক্তার, কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট; কৃষিবিদ আশ্রাফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ; ও কৃষিবিদ শাহ আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক, সুনামগঞ্জ।

প্রশিক্ষণার্থীদের মাঝে সম্ভাব্য আকস্মিক বন্যার জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ, বজ্রপাতে কৃষকের করণীয়, কৃষক কার্ডের সেবা সমূহসহ কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনসহ লিফলেট/ফোল্ডার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন উম্মে ছালমা, টেকনিক্যাল পার্টিসিপেন্ট এবং ডকুমেন্টারি প্রদর্শনের উপস্থাপনায় ছিলেন মো : জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট ।

প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার, ছাতক, সুনামগঞ্জ মহোদয়কে ১৪৩২ বঙ্গাব্দে সিলেট অঞ্চলের সর্বোচ্চ (২০০০ জন) কৃষিকথার গ্রাহক সংগ্রহে সহযোগিতা করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণেদোয়ারাবাজার উপজেলা বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ১৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।