
এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে আজ আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬-এর ১১তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান (উপ-উপাচার্য (একাডেমিক), রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন (উপ-উপাচার্য (প্রশাসন), রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. খন্দকার মো. মোজাফফর হোসেন (ডিন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান (সভাপতি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কিশোরগঞ্জের মো. খায়রুল্লাহ। পরে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম (ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং ডা. মোহাম্মদ আল হেলাল মন্ডল (ভেটেরিনারি সার্জন, ব্র্যাক কৃত্রিম প্রজনন (এ.আই.) এন্টারপ্রাইজ)।প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন টাঙ্গাইলের মো. জহিরুল ইসলাম।
সার্টিফিকেট বিতরণের পর প্রশিক্ষণে স্থান অধিকারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন জহিরুল ইসলাম, দ্বিতীয় স্থান (যৌথভাবে) অর্জন করেন আমিনুল ইসলাম (চাঁদপুর) ও ইম্রান হোসেন মোল্লা, এবং প্রথম স্থান অর্জন করেন মিন্টু দে। সনদপত্র বিতরণ ও সমাপনী ঘোষণা করেন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার (ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি গবাদিপশুর কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
























