
“ভেটেরিনারিয়ান শুধু প্রাণীর চিকিৎসক নন, তিনি খাদ্য ও জনস্বাস্থ্যের রক্ষক”
এগ্রিলাইফ প্রতিবেদক: বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসিআই এনিমেল হেলথ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা.মোঃ আমজাদ হোসেন ভেটেরিনারি শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশ্যে চমৎকার এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভেটেরিনারি পেশা কেবল প্রাণিচিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, খামারি উন্নয়ন এবং জাতীয় অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশা। “Veterinarians: Guardians of Food and Health” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ভেটেরিনারিয়ানদের জাতীয় উন্নয়নের নীরব যোদ্ধা হিসেবে অভিহিত করেন।
ডা. আমজাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভেটেরিনারি ডিগ্রি শুধু একটি সনদ নয়, এটি দায়িত্ব ও নেতৃত্বের প্রতীক। তিনি শিক্ষার্থীদের গবেষণা, মাঠভিত্তিক অভিজ্ঞতা, প্রযুক্তি গ্রহণ এবং বাস্তব সমস্যার সমাধানমুখী জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। Clinical practice থেকে public health, feed industry, pharmaceuticals, entrepreneurship এবং academia—সব ক্ষেত্রেই ভেটেরিনারিয়ানদের বিস্তৃত সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সফল ভেটেরিনারিয়ান হওয়ার জন্য তিনি পাঁচটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন নৈতিকতা, নিরবচ্ছিন্ন শেখা, যোগাযোগ দক্ষতা, গবেষণা ও বাস্তবতার সংযোগ এবং নেতৃত্বের মানসিকতা। তিনি বলেন, নিজেদের পেশাকে সম্মান করতে হবে এবং বড় দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, তবেই ভেটেরিনারি profession তার প্রকৃত মর্যাদা পাবে।
বক্তব্যের চুম্বক অংশে তিনি জলবায়ু পরিবর্তন, zoonotic disease, antimicrobial resistance, emerging infections, feed resource pressure এবং farm stress-কে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতের ভেটেরিনারিয়ানদের শুধু traditional treatment knowledge নয়, adaptation strategy, sustainability এবং preventive health approach নিয়েও দক্ষ হতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার ও professional ethics বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডা. আমজাদ হোসেন বলেন, ভেটেরিনারি profession-এর উন্নয়নে university-industry collaboration আরও জোরদার করা জরুরি। বিশ্ববিদ্যালয় জ্ঞানের গভীরতা দেয় আর ইন্ডাস্ট্রি মাঠের বাস্তবতা জানে সুতরাং এই দুইয়ের সমন্বয় শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলবে এবং দেশের livestock sector-কে আরও এগিয়ে নেবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আমি গর্বিত যে আমি একজন ভেটেরিনারিয়ান।” নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, safe food, healthy animals এবং stronger livestock sector গঠনে সম্মিলিতভাবে কাজ করার। তার এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পেশাগত আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং উৎকর্ষতা অর্জনের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
























