সিকৃবির নতুন ছাত্র বিষয়ক পরিচালক ড. জসিম এবং প্রক্টর ড. সামিউল

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ড. জসিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ড. সামিউল প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।