
এগ্রিলাইফ২৪ ডটকম:আজ বুধবার বেলা ২টায় মহাপরিচালকের কার্যালয়ে নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান কে শুভেচ্ছা জানান ভেটকেয়ার বিডি সলিউশন লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ এবং পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) কৃষিবিদ ডাঃ মোঃ সাজেদুল হক। সৌজন্য সাক্ষাতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও এনিমেল হেলথ সেক্টরকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকার ও এনিমেল হেলথ সেক্টরে কর্মরত সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুধ, মাছ, মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে কার্যকর নীতি, মানসম্পন্ন সেবা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে নবনিযুক্ত মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ভেটকেয়ার বিডি সলিউশন লিমিটেড প্রতিনিধিবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে এবং এনিমেল হেলথ সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
























