নবনিযুক্ত ডিএলএস মহাপরিচালক-এর সাথে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ভেটেরিনারি ডিভিশনের একটি প্রতিনিধি দল আজ বুধবার (১৫ এপ্রিল) প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন। সৌজন্য সাক্ষাতে একমি ভেটেরিনারি ডিভিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের সহকারী জেনারেল ম্যানেজার জনাব রাশিদুর রহমান রঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব কৃষিবিদ মোঃ আফতাব আলী, মার্কেটিং ডিভিশনের সিনিয়র ম্যানেজার জনাব মুকুট দাশ শর্ম্মা এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল নবনিযুক্ত মহাপরিচালককে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে বাংলাদেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক ভেটেরিনারি সেবার সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় একমি ভেটেরিনারি ডিভিশনের বিভিন্ন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং প্রাণিসম্পদ খাতে মানসম্মত ওষুধ ও পণ্য সরবরাহের প্রতিশ্রুতির বিষয়ও উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতে ও সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে মানবস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য খাতে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির ভেটেরিনারি ডিভিশন পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতের জন্য বিভিন্ন আধুনিক ও কার্যকর পণ্য সরবরাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।