
ইসলামিক ডেস্ক: কোরবানির ঈদ পার হয়ে গেছে প্রায় এক সপ্তাহ। ধীরে ধীরে কর্মব্যস্ত ঢাকা শহরে ফিরছেন গ্রামে ঈদ উদযাপন করতে যাওয়া লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ফিরে আসার পরেও এখনও রাজধানীর বহু বাসাবাড়িতে কোরবানির আমেজ রয়ে গেছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: ঈদুল আজহার পবিত্র দিনে রাজশাহীর ডিংগাডোবা এলাকায় হোসনেয়ারা ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মানবিক কোরবানি কার্যক্রম। ২০২৫ সালের ৮ জুন, ঈদের দ্বিতীয় দিনে মির আয়ুব আলী বিদ্যানিকেতন প্রাঙ্গণে একটি কোরবানি পশু জবাই করে ১০০টিরও বেশি অসহায় পরিবারের মধ্যে গোশত বিতরণ করা হয়।

ইসলামিক ডেস্ক: আগামী শনিবার (৭ জুন) দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আযহা। শেষ মুহূর্তে কোরবানির পশু কেনাবেচা এখন তুঙ্গে। গরুর বাজারে অনেকেই আর্থিক সামর্থ্য অনুযায়ী ভাগে কোরবানি দেওয়ার পরিকল্পনা করছেন, যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে একাই কোরবানি দেওয়াকে উত্তম বলে বিবেচনা করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা,মসজিদ ও মাদ্রাসাসমূহে ৩০ হাজার মেট্রিকটন লবন সরবারহ করে। সে ধারাবাহিকতায় ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদ ১২ টন লবন বরাদ্দ পায়।

ইসলামিক ডেস্ক: পবিত্র কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। এটি মানুষের শিক্ষা, শান্তি ও কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে। কোরআনের নির্দেশনাগুলো মেনে চললে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরেই প্রতিষ্ঠিত হয় শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি।

এগ্রিলাইফ২৪ ডটকম: আরাফার ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজীরা। গতকাল (বুধবার) রাত থেকেই বিভিন্ন দেশের হাজীদের মতো বাংলাদেশের হাজীরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালেও অনেক বাংলাদেশি হাজী আরাফার ময়দানে এসেছেন। এবছর বিশ্বের ২০০ শতাধিক দেশ হতে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যকেই আরাফার ময়দানে এসে অবস্থান করবেন।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বাংলা অনুবাদসহ ১২শ কপি কুরআন বিতরণ করা হয়। এছাড়াও কুরআন দিবসের পটভূমি নিয়ে একটি পোস্টারও বিতরণ করা হয়।