
Agrilife24.com: Marking the 80th anniversary of the Food and Agriculture Organization of the United Nations (FAO) and five decades of Bangladesh-FAO partnership, a milestone event was held today at Hotel Intercontinental on Sunday, November 30, 2025.

Agrilife24.com:The Bangladesh Society of Agronomy (BSA), one of the country’s largest professional organizations in the agricultural sciences, successfully organized its 24th Annual Conference titled “Risk to Resilience: Agronomic Innovations for Sustainable Agriculture” on Saturday, 29 November 2025, at the Teachers-Students Center (TSC) of Sher-e-Bangla Agricultural University, Dhaka.

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। আজ সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর র্যালি শেষে তিনি এসব কথা বলেন। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি।

এগ্রিলাইফ২৪ ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে সরকারি প্রতিষ্ঠান বোকার কাজ করছে। বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত। কৃষিতে ভালো করেছি, কিন্তু বিপ্লব হয়নি। শষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক ম্যাপিং করতে হবে। খাদ্য আমদানি নির্ভরতা কমাতে না পারলে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে। দেশে অনেক সংস্কার হয় কিন্তু জনগণ ফল পায়না। কৃষকের পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া নির্বুদ্ধিতা।

মো: এমদাদুল হকঃজেলা প্রশাসন, রাজশাহী'র সার্বিক সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী'র উদ্যোগে 'টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন' বিষয়ক এক মুক্ত আলোচনা ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০.০০ টায়, জেলা প্রশাসক রাজশাহীতে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, আফিয়া আখতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা/রাজস্ব/শিক্ষা ও আইসিটি), রাজশাহী,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। এছাড়াও স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।

এগ্রিলাইফ২৪ ডটকম:জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরষ্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আজ সন্ধ্যায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ মোখলেস উর রহমান।

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অপরিকল্পিতভাবে মাছ আহরণের কারণে সমুদ্রে মাছের স্টক কমে যাচ্ছে। গভীর সমুদ্রে যেতে না পারা এবং উপকূলে মাছ ধরা কমে আসা—উভয়ই বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তাই উপকূল ও গভীর সমুদ্রকে কেন্দ্র করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সামগ্রিক পুষ্টিচিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় গড় হিসাবের ওপর নির্ভরতা একটি ‘বিপজ্জনক প্রবণতা’। ধনী মানুষের আয় দিয়ে গরীব মানুষকে বিচার করবেন না। কৃষিতে আমরা ভর্তুকির কথা শুনি। কৃষির উপখাত হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোন ভর্তূকি পায় না। এ খাতেও ভর্তুকি দরকার।