ডেস্ক রিপোর্ট: খাদ্য ও কৃষিতে নোবেলখ্যাত বিশ্বের সম্মানজনক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের (ডবিস্নউএফপিএফ) 'টপ এগ্রি ফুড পাইওনিয়ার' পুরস্কার গ্রহন করেছেন আবদুল আউয়াল মিন্টু। গত ২২ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের রাজধানী ডেস মইনেসে অনুষ্ঠিত বোরলগ ডায়ালগ সম্মেলনে এই পুরস্কার তুলে দেন ডবিস্নউএফপিএফ এর সভাপতি মাশাল হুসেইন ও প্রধান নির্বাহি কর্মকর্তা গভর্ণর টমাস জে. ভিলসাক।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনেক দেশ বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিচ্ছে। তবে মাংস আমদানি করলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে—তাই সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “আমরা কেন মাংস আমদানি করবো? বরং দেশেই উৎপাদন খরচ কমিয়ে নিজেদের চাহিদা পূরণে কাজ করবো। মাংস আমদানি করে আমরা কখনোই দেশের ক্ষতি করতে চাই না। তাই আমদানি নয়, উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে আমরা মাংস, ডিমের দাম কমানোর পথে অগ্রসর হবো।”

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর ৯ম বারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উযদাপিত হয়ে আসেছে। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ-চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রামের উ্দ্যোগে নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন ও গণজমায়েতের আয়োজন করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: ২০২৪ সালের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার এক বছর পর নতুন জীবন ও জীবিকায় ঘুরে দাঁড়িয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ৩ লাখ ২ হাজারের বেশি মানুষ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও পার্টনারদের সহযোগিতায় চলতি অক্টোবর পর্যন্ত জীবিকা, গৃহায়ণ, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ নানান উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের হাজারো ক্ষতিগ্রস্ত পরিবারের জীবন, জীবিকা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নে কাজ করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় নির্বাচনের আগে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার দাবিতে সরকার, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে ৬ দফা একটি ইশতেহার প্রকাশ করেছে দুই শতাধিক শিশু। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার সপ্তাহ–২০২৫’ উদযাপন উপলক্ষে একশনএইড বাংলাদেশ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে এই ইশতেহার ঘোষণা করা হয়।

Staff Correspondent: In a major stride toward strengthening sustainable poultry production and ensuring safe food for consumers, industry leaders, nutrition experts and poultry health specialists gathered at the Intestinal Inflammation Summit–Dhaka. The event, held on Thursday, 16 October 2025 at Hotel Le Méridien, highlighted the urgent need for innovative gut health solutions to reduce disease, enhance performance, and promote safe protein production in Bangladesh.

এগ্রিলাইফ২৪ ডটকম: মাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা ।