
রাজধানী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের নবম দিনে আজ রাজধানীর উত্তরায় জহির গ্রুপের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) উত্তরার জহির হাউস, ৩৪ আলাউল এভিনিউ, সেক্টর-০৬ এ আয়োজিত এ ইফতার মাহফিলে পোল্ট্রি, ডেইরি ও ক্যাটেল ফিডসহ বিভিন্ন খাতের শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন, খোদাভীতি ও হালাল-হারাম মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়, যা ব্যক্তি জীবন নয়, ব্যবসা-বাণিজ্যেও প্রতিফলিত হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জহির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: জহিরুল ইসলাম বলেন, “টেকসই কৃষি শিল্পায়নের জন্য কাঁচামালের সময়মতো ও ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা অর্জন সম্ভব।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উত্তরা ইয়োগা সোসাইটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মল্লিক, আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক জনাব গিয়াস উদ্দিন খান, এনাম ফিডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক মোল্লা, মোঃ এনামুল করিম, জনাব রেজাউল করিম, জনাব আমজাদ হোসেন, খালিদ সাইফুল্লাহ সোয়াদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে মুসলিম উম্মাহসহ দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রমজানের তাৎপর্যকে সামনে রেখে এ ধরনের ইফতার আয়োজন সামাজিক সৌহার্দ্য ও নৈতিক ব্যবসায়িক চর্চাকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
পোল্ট্রি, ডেইরি ও ক্যাটেল ফিড খাতের কাঁচামালের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে জহির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মদিনা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘ ৩১ বছর ধরে সুনামের সঙ্গে বাজারে কাজ করে আসছে। একই সঙ্গে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, ছোলা ও ইয়েলো পিসসহ বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি ও সরবরাহের মাধ্যমে বাজারে নিয়মিত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
উল্লেখ্য জহির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ:মদিনা ট্রেডিং কর্পোরেশন, ইসলাম এগ্রোভেট লিমিটেড, সিন্দুরিয়া ফার্মস এন্ড হ্যাচারী, সোনার মদিনা ট্রান্সপোর্ট এজেন্সি,সাভার ট্রান্সপোর্ট এজেন্সি, হোটেল চাঁদ (আবাসিক), বেস্ট এনিমেল হেলথ লিমিটেড,মদিনা ল্যান্ডমার্ক লিমিটেড সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে সংশ্লিস্ট সকলের মাঝে আস্থা অর্জন করেছে।
























