
ডক্টর এএইচএম সাদেকঃবিভক্ত মধ্যপ্রাচ্যের রক্তাক্ত পথচলার একটি ধারাবাহিক আলোচনা। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো হঠাৎ করে সৃষ্টি হয়নি—এগুলো হাজার বছরের ইতিহাস, সাম্রাজ্যের উত্থান-পতন, উপনিবেশবাদ এবং আধুনিক রাজনীতির ফল।

সমীরণ বিশ্বাস:মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিশেষ করে জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে। এই অঞ্চলে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব দ্রুতই বৈশ্বিক বাজারে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ হওয়ায়, বিশেষ করে জ্বালানি তেল, সার ও খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের কৃষিখাতে।

সমীরণ বিশ্বাস:বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষার প্রশ্নটি দিন দিন আরও গভীর ও জরুরি হয়ে উঠছে। শিল্পায়ন, নগরায়ন এবং অতিরিক্ত ভোগবাদী জীবনযাপনের ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যেমন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্বও বেড়ে চলেছে। নদী-নালা, খাল-বিল দখল ও দূষণের শিকার; বনভূমি উজাড় হয়ে যাচ্ছে অবাধে; বাতাসে বিষাক্ত গ্যাসের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুধু প্রকৃতি নয়, মানবজীবনও হুমকির মুখে পড়ছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই সংকট আরও ভয়াবহ। সামান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক বৃষ্টিপাত কিংবা খরার প্রভাব এখানে সরাসরি মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তায় আঘাত হানে। ফলে পরিবেশ সংরক্ষণ এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য অপরিহার্য একটি শর্ত। এই প্রেক্ষাপটে “পরিবেশ বাঁচান, সুস্থ ভবিষ্যৎ গড়ুন” ধারণাটি আমাদের চিন্তা, নীতি এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে হবে। সচেতনতা বৃদ্ধি, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল আমরা এই সংকট মোকাবিলা করে একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।

মো. ওয়াকিলুর রহমান: “Early to bed and early to rise, makes a man healthy, wealthy and wise” বহুল প্রচলিত এই প্রবাদটি কেবল ব্যক্তিগত জীবনের শৃঙ্খলার কথাই বলে না; এর মধ্যে লুকিয়ে আছে সময় ব্যবস্থাপনা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের এক গভীর দর্শন। ইসলামের দৃষ্টিতেও দিনের শুরুতে কাজ করাকে গুরুত্ব দেয়া হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে-“আমি তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী এবং রাতকে করেছি আবরণস্বরূপ। আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।” (সূরা নাবা, আয়াত: ৯–১১)। অর্থাৎ মানুষের স্বাভাবিক জীবনধারা এমন হওয়া উচিত যেখানে রাত বিশ্রামের জন্য এবং দিন কর্মের জন্য। আসলে সকালকে বরকতময় সময় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আধুনিক নগরজীবনের প্রভাবে এই চর্চা ক্রমেই কমে যাচ্ছে। গ্রাম হোক বা শহর, সবখানেই এখন দেরিতে ঘুমানো এবং দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতা বাড়ছে। অথচ বিশ্বের বহু উন্নত ও উন্নয়নশীল দেশে মানুষ ভোরে ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু করে। জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সৌদি আরবের মতো দেশগুলোতে যেমন সকালবেলা অফিস শুরু করার প্রচলন রয়েছে, তেমনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেপাল, চীন ও ভিয়েতনামের মতো দেশেও দিনের কাজ শুরু হয় বেশ সকালে।

উন্নত মাছ চাষে লিভার সুস্থ রাখা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ
রণজিৎ দেবনাথ:বাংলাদেশে আধুনিক মাছ চাষ এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিবিড় পদ্ধতিতে কার্প ,পাঙ্গাস, তেলাপিয়া, গুলশা, পাবদা, গলদা ও ভেনামি চিংড়ি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অধিক উৎপাদনের লক্ষ্যে চাষীরা উন্নতমানের ফিড ব্যবহার করছেন এবং মাছকে দ্রুত বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন।

ড. মো. শরীফুল ইসলাম:বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকায় মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। নদীমাতৃক এই দেশে প্রাকৃতিক জলাশয়—নদী, খাল, বিল ও হাওর—একসময় ছিল মাছের প্রধান উৎস। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভরাট, দখল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্যের ওপর।